নীলফামারী প্রতিনিধি: ফেসবুকের বিভিন্ন আইডি ও ব্যক্তিগত অ্যাকাউন্টে এক তরুণীর আপত্তিকর ছবি প্রচার ও ছড়িয়ে দেওয়ার অভিযোগে নীলফামারীর সৈয়দপুরে সাইবার সুরক্ষা আইন-২০২৬-এর মামলায় ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তাররা হলেন- সৈয়দপুরের সাহেবপাড়া নিচু বাগান এলাকার মো. সুজন, লিচু বাগান এলাকার মো. শাকির ওরফে রানা এবং তার স্ত্রী মোছা. মাহিমা ইসলাম ওরফে শাম্মী।
পুলিশ জানায়, বিভিন্ন ফেসবুক আইডি ও আসামিপক্ষের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে বাদীর মেয়ের আপত্তিকর ছবি প্রচার করা হচ্ছিল। বিষয়টি জানতে পেরে ওই তরুণীর বাবা গত ৪ সেপ্টেম্বর সৈয়দপুর থানায় সাইবার সুরক্ষা আইন-২০২৬-এর ১৯(ক), ২৫ ও ২৭ ধারায় মামলা করেন। পরে মামলার তদন্তে অভিযুক্তদের শনাক্ত করে অভিযান চালিয়ে ৩ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তাদের আদালতে পাঠানো হয়েছে।
৮ দিন ধরে কিশোর নিখোঁজ, সন্ধান চায় পরিবার
সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম বলেন, তরুণীর আপত্তিকর ছবি ছড়িয়ে দেওয়ার অভিযোগে তার বাবা মামলা করেছেন এবং মামলার প্রেক্ষিতেই ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় তদন্ত চলছে।
এদিকে, গ্রেপ্তারদের ছবি তুলতে গেলে সাংবাদিকদের বিভিন্ন ধরনের হুমকি প্রদান করে আসামির স্বজনরা ।
—জা.অর্থনীতি/এনজে
