সুনামগঞ্জে বৃক্ষরোপণ অভিযান
ছবি: সংগৃহীত

সুনামগঞ্জ প্রতিনিধি: ‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জে শুরু হয়েছে বৃক্ষরোপণ অভিযান ও জেলা বৃক্ষমেলা-২০২৬। 

রোববার (৬ সেপ্টেম্বর) সকালে শহরের বালুর মাঠে এই বৃক্ষরোপণ অভিযান ও জেলা বৃক্ষমেলা উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন সুনামগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান। 

এ সময় উপস্থিত ছিলেন- সিলেট বিভগের বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ আব্দুর রহমান, সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (জেনারেল) মতিউর রহমান খান, অতিরিক্ত পুলিশ সুপার সুজন সরকার, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ ওমর ফারুক, জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ মোহাইমিনুল হক প্রমুখ।

মিশ্র সবজি চাষে কৃষকের মুখে লাভের হাসি

এ সময় জেলা প্রশাসক বৃক্ষমেলার বিভিন্ন প্রদর্শনী ঘুরে দেখেন এবং শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা বিতরণ করেন।

এর আগে জেলা প্রশাসক কার্যালয় থেকে একটি র‌্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমিতে এসে শেষ হয়। 

আয়োজকরা জানান, বৃক্ষরোপণ শুধু পরিবেশের ভারসাম্য রক্ষাই করে না, এটি জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই সরকারি উদ্যোগের পাশাপাশি বাড়ির আঙিনা, শিক্ষা প্রতিষ্ঠান, রাস্তার পাশে ও পতিত জমিতে পরিকল্পিতভাবে বৃক্ষরোপণের ওপর গুরুত্ব দেওয়া প্রয়োজন।

—জা. অর্থনীতি/এনজে