অগ্রণী ব্যাংকের পরিচালনা পর্ষদের পরিচালক মো. আসাদুজ্জামান
ছবি: সংগৃহীত

অর্থনীতি ডেস্ক: মো. আসাদুজ্জামানকে অগ্রণী ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের পরিচালক হিসেবে ৩ বছরের জন্য নিয়োগ দিয়েছে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ।

দীর্ঘ ব্যাংকিং অভিজ্ঞতা, দক্ষ নেতৃত্ব ও পেশাগত জ্ঞানের মাধ্যমে তিনি রাষ্ট্রায়ত্ত ব্যাংকিং খাতে একজন অভিজ্ঞ কর্মকর্তা হিসেবে পরিচিতি অর্জন করেছেন। দেশ-বিদেশের বিভিন্ন প্রশিক্ষণ, সেমিনার ও পেশাগত কার্যক্রমেও তিনি অংশগ্রহণ করেছেন।

রাষ্ট্রায়াত্ত ৩ ব্যাংকের এমডি ও সিইওর চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল

মো. আসাদুজ্জামান বাংলাদেশের ব্যাংকিং খাতের একজন অভিজ্ঞ ও দক্ষ ব্যাংকার। ১৯৬৩ সালে পাবনা জেলার বেড়া উপজেলার একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন তিনি। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অর্জনের পর ফাইন্যান্স বিষয়ে এমবিএ সম্পন্ন করেন এবং গোল্ড মেডেল অর্জন করেন। 

১৯৮৯ সালে জনতা ব্যাংকে সিনিয়র অফিসার হিসেবে তার দীর্ঘ ব্যাংকিং ক্যারিয়ারের সূচনা। কর্মজীবনে জনতা ব্যাংকের বিভিন্ন শাখায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। 

—জা. অর্থনীতি/এনজে