কুড়িগ্রামে জামায়াত নেতাদের বিরুদ্ধে মানববন্ধন
ছবি: জাতীয় অর্থনীতি

কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামে বিনিয়োগকৃত ১২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ৪ জামায়াত নেতার বিরুদ্ধে মানববন্ধন করছেন তৃণমূল নেতাকর্মীরা।

বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে অভিযোগ করা হয়, ২০২০ সালে কুড়িগ্রাম জামায়াতের সহ-সেক্রেটারি শাহাজালাল সবুজ, প্রচার সম্পাদক রফিকুল ইসলাম, জামায়েত রুকন আব্দুস সালাম সুজা ও ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় নেতা রফিকুল ইসলাম "ভিশন এন্টারপ্রাইজ" নামে একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান গড়ে তোলেন। ওই প্রতিষ্ঠানের মাধ্যমে কুড়িগ্রামের ১৫০ জন জামায়েত সদস্যের কাছ থেকে ১২ কোটি টাকা নিয়ে ব্যবসায় বিনিয়োগ করেন।

তিস্তাপাড়ের জনপদ বাঁচাতে কঠোর টাস্কফোর্স, অসাধু সিন্ডিকেটে আতঙ্ক

পরবর্তীতে বিনিয়োগকারীদের লভ্যাংশ ও বিনিয়োগকৃত টাকা ফেরত না দিয়ে তারা সটকে পড়েন। এরপর বিষয়টি জেলা জামায়াতকে জানানো হলে তাদের সদস্য পদ স্থগিত করে এবং তারা আইনি পদক্ষেপ না নিয়ে বসে সমাধানের অনুরোধ জানান। এ সময় মানববন্ধন থেকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো বিনিয়োগকৃত ১২ কোটি টাকা উদ্ধার ও বিচারের দাবি জানানো হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন- মো. তৈয়ব আলী, নোমান বিল্লাহ, মাহফুজুল ইসলাম, জাহিদুল ইসলাম, সাজ্জাদ হোসেন ও রুহুল আমীন।

 —জা. অর্থনীতি/এনজে