কেমিক্যালের ড্রাম কাটতে গিয়ে বিস্ফোরণ, শ্রমিক নিহত
ছবি: সংগৃহীত

জামালপুর প্রতিনিধি: জামালপুরের মাদারগঞ্জে নিজের ওয়ার্কশপে পুরাতন কেমিক্যাল ড্রাম বিস্ফোরণে নুরনবী (৩৫) নামে এক ওয়েল্ডিং মিস্ত্রী নিহত হয়েছেন। 

সোমবার (৩১ আগস্ট) সন্ধ্যায় উপজেলার জোনাইল বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মৃত নুরনবী জোনাইল পক্ষীমারী গ্রামের মতি ফকিরের ছেলে। 

পদ্মা সেতুর মাওয়া প্রান্তে বাস উল্টে আহত ৮

স্থানীয় সূত্র জানায়, নিজ ওয়ার্কশপে কেমিক্যালের পরিত্যাক্ত ড্রাম মেশিনের মাধ্যমে কাটছিলেন নুরনবী। এ সময় বিকট শব্দে ড্রামটিতে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে ড্রামের ধাতব অংশ ছিটকে এসে তার মাথা ও মুখে গুরুতর আঘাত করে। এতে তিনি মাটিতে পড়ে যান। পরে বাজারের লোকজন তাকে উদ্ধার করে অ্যাম্বুলেন্সযোগে জামালপুর এম এ রশিদ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জামালপুর জেলা পুলিশের মাদারগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান ভূইয়া জানান, বিস্ফোরণে নিহতের ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। 

—জা. অর্থনীতি/এনজে