ভাড়া বাসা থেকে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
ছবি: জাতীয় অর্থনীতি

জামালপুর প্রতিনিধি: জামালপুর পৌর শহরের কাচারিপাড়ার স্বপ্নপূরী আবাসিক এলাকার একটি বাসা থেকে ইসরাত জাহান রিমা (২৫) নামে এক কলেজ শিক্ষার্থীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। 

রিমা জামালপুরের সরকারি আশেক মাহমুদ কলেজের স্নাতক (সম্মান) চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন। ইসরাত জাহান রিমা মাদারগঞ্জ উপজেলার বালিজুরি গ্রামের রাশিদুল্লাহ মন্ডলের মেয়ে। 

ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট, অ্যাম্বুলেন্সেই রোগীর মৃত্যু

জামালপুর সদর থানার ওসি তদন্ত নাজমুল জান্নাত শাহ জানান, বদ্ধঘর থেকে দুর্গন্ধ ছড়ালে পুলিশকে খবর দেয় পাশের রুমের ভাড়াটিয়া। খবর পেয়ে জামালপুর সদর থানা পুলিশ এবং ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে ওই শিক্ষার্থীর সিলিং ফ্যানে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে। 

ময়নাতদন্তের জন্য মৃতদেহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

—জা.অর্থনীতি/এনজে