নিজস্ব প্রতিবেদক: চীনের বহুজাতিক প্রযুক্তি প্রতিষ্ঠান টেকনো তাদের নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে জাতীয় ফুটবল দলের তারকা হামজা চৌধুরীকে যুক্ত করেছে। প্রযুক্তি ও ফুটবলের সমন্বয়ে তরুণদের মধ্যে ব্র্যান্ডটি সম্প্রসারণের লক্ষ্যেই এই চুক্তি করা হয়েছে।
মাঠে হামজার পারফরম্যান্স এবং বাংলাদেশের হয়ে খেলার ঘোষণার পর থেকে দেশের ফুটবলপ্রেমীদের কাছে তিনি ব্যাপক পরিচিতি লাভ করেন। টেকনোর ভাষ্যমতে, তাদের 'স্টপ অ্যাট নাথিং' স্লোগান এবং সামনে এগিয়ে যাওয়ার মানসিকতার সঙ্গেই যুক্ত করা হয়েছে এই ফুটবলারকে।
উল্লেখ্য, আসন্ন ‘সাফ চ্যাম্পিয়নশিপ বাংলাদেশ ২০২৬’-এর টাইটেল স্পন্সর হিসেবে রয়েছে টেকনো। টুর্নামেন্ট শুরুর ঠিক আগেই হামজাকে সাথে নিয়ে বিজ্ঞাপনী প্রচারণার এই ঘোষণা দেওয়া হলো।
এই পার্টনারশিপ নিয়ে আইস্মার্ট ইউ টেকনোলজি বিডি লিমিটেডের সিইও রেজওয়ানুল হক জানান, হামজার আত্মবিশ্বাস ও খেলার প্রতি নিষ্ঠা টেকনোর মূল ভাবনার সঙ্গে মিলে যায়। আসন্ন সাফ চ্যাম্পিয়নশিপে প্রযুক্তি ও ফুটবলকে এক সুতোয় বেঁধে দেশের দর্শকদের নতুন অভিজ্ঞতা দিতে চান তারা।
চুক্তির অধীনে টেকনোর আপকামিং ক্যামন সিরিজসহ বিভিন্ন ডিজিটাল কনটেন্ট, ফ্যান অ্যাক্টিভেশন এবং কনজ্যুমার ক্যাম্পেইনে হামজাকে দেখা যাবে। এছাড়া তাদের সাম্প্রতিক এআই-ভিত্তিক স্মার্টফোন ও ক্যামেরা দিয়ে ফুটবলের নানা মুহূর্ত ধারণ এবং ডিজিটাল কনটেন্ট তৈরির পরিকল্পনাও রয়েছে ব্র্যান্ডটির।