খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ি জেলা কারাগারের সীমানা প্রাচীর টপকে পালিয়ে যাওয়া ওয়ারেন্টভুক্ত আসামি মো. শফিকুল ইসলামকে (২৪) প্রায় ১০ মাস পর চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। শফিকুল ইসলাম খাগড়াছড়ি সদর উপজেলার ইসলামপুর এলাকার মৃত নুরুল ইসলামের ছেলে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) রাত আনুমানিক ১০টার দিকে চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) কোতোয়ালি থানাধীন লালখান বাজার এলাকায় খাগড়াছড়ি সদর থানা পুলিশ ও স্থানীয় পুলিশের যৌথ অভিযানে তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, ২০২৫ সালের নভেম্বর মাসে চুরির মামলার আসামি হিসেবে কারাবন্দি থাকা অবস্থায় কৌশলে কারাগারের দেয়াল টপকে পালিয়ে যান শফিকুল। এরপর থেকে তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন।
খাগড়াছড়ি সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কায় কিসলু জানান, আটক শফিকুলকে থানায় আনা হয়েছে এবং শুক্রবার (২১ আগস্ট) দুপুরের পর তাকে আদালতে সোপর্দ করা হবে।
—জা. অর্থনীতি/এলএটি