কুমিল্লায় শ্রদ্ধা ও ভালোবাসায় পালিত হলো জুলাই গণঅভ্যুত্থান দিবস
ছবি: জাতীয় অর্থনীতি

কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লায় নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে 'জুলাই গণঅভ্যুত্থান দিবস'। শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন এবং আন্দোলনের বীর জুলাই যোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়।

বুধবার (৫ আগস্ট)সকালে দিবসটি উপলক্ষে নগরীর টাউন হল প্রাঙ্গণে অবস্থিত জুলাই স্মৃতি স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ ও শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন কুমিল্লা -৬ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মনিরুল হক চৌধুরী। 

কিশোরগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে আলোচনা সভা

পরে একে একে  রাজনৈতিক নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা, জুলাই যোদ্ধা, জুলাই পরিবারের সদস্য, সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তাসহ  বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ পুষ্পস্তবক অর্পণ  করেন।

এরপর  টাউন হল থেকে  একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমিতে জুলাই পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের সম্মানে সংবর্ধনা এবং আলোচনা সভায় মিলিত হয়।

খাগড়াছড়িতে জুলাই যোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানালেন সর্বস্তরের মানুষ

কুমিল্লার জেলা প্রশাসক মিজ রোজী আক্তার সভাপতিত্বে উপস্থিত ছিলেন পুলিশ সুপার আনিসুজ্জামান, কুমিল্লা সিটি কর্পোরেশন প্রশাসক ইউসুফ মোল্লা টিপু,  কুমিল্লা উন্নয়ন কতৃপক্ষের চেয়ারম্যান উদবাতুল বারী আবু, সিভিল সার্জন আলী নুর মোহাম্মদ বশির আহমেদসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের তাৎপর্য তুলে ধরে শহীদদের আত্মত্যাগের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তাঁদের আদর্শে দেশ গঠনের আহ্বান জানান।

—জা. অর্থনীতি/এলএটি