কবিতা: অনুভব

ভালোবাসা অতলান্ত হোক পরম শ্রদ্ধায় 
ভালোবাসা শাশ্বত হোক সত্য বোঝাপড়ায় 
ভালোবাসা প্রত্যয়ী হোক অপার বিশ্বাসে 
ভালোবাসা আয়ুস্মান হোক সতেজ নিঃশ্বাসে 
ভালোবাসা মিঠেল হোক সুমিষ্ট দুষ্টুমিতে 
ভালোবাসা স্পন্দিত হোক হৃদয় তন্ত্রীতে। 

হৃদয় তাকায় হৃদয় পানে, 
চোখ খোঁজে চোখ, 
এ কথা ধ্রুব সত্য জেনো 
আমিতো তোমারই লোক।