ছবি: জাতীয় অর্থনীতি
সিলেট প্রতিনিধি: সাইবার সাপোর্ট সেলের তৎপরতায় উদ্ধার হওয়া একটি হারানো মোবাইল ফোন প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করেছে ৭ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন), সিলেট। নিজের হারানো ফোনটি ফিরে পেয়ে এপিবিএন-এর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও সন্তোষ প্রকাশ করেছেন সেবাগ্রহীতা।
রোববার (১২ জুলাই) দুপুরে ৭ এপিবিএন-এর অধিনায়ক এ আর এম আলিফ উদ্ধারকৃত অপো (OPPO A6X) মডেলের হ্যান্ডসেটটি মালিকের হাতে তুলে দেন।
৭ এপিবিএন কর্তৃপক্ষ জানায়, প্রযুক্তিনির্ভর আধুনিক পুলিশিং কার্যক্রমের অংশ হিসেবে তাদের সাইবার সাপোর্ট সেল হারানো ও চুরি যাওয়া মোবাইল ফোন উদ্ধারে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। পেশাদার দক্ষতা ও তথ্যপ্রযুক্তির কার্যকর ব্যবহারের মাধ্যমে সাধারণ মানুষের সেবায় এই টিম তাদের সফল উদ্ধার অভিযান অব্যাহত রাখবে।
—জা. অর্থনীতি/এলএটি
