মাদারীপুর প্রতিনিধি: আড়িয়াল খাঁ নদের ভাঙন রোধে জিও ব্যাগ ফেলে ভাঙন প্রতিরোধ কাজের উদ্বোধন করেছেন মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া।
শনিবার (১১ জুলাই) সকালে মাদারীপুরের কাজীরটেক পুরাতন ফেরিঘাটে নদীভাঙন প্রতিরোধ কাজের উদ্বোধন করেন। এ সময় জেলা বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায়, মাদারীপুর সদর উপজেলার কাজীরটেক পুরাতন ফেরিঘাট এলাকায় নদীভাঙন প্রতিরোধে প্রাথমিক পর্যায়ে বালুভর্তি জিও ব্যাগ স্থাপন করে প্রাথমিকভাবে ভাঙন রোধের কার্যক্রম করা হয়েছে।
উল্লেখ্য, দীর্ঘদিন ধরে নদীভাঙনের কারণে ঝুঁকিতে থাকা এ এলাকায় ভাঙন প্রতিরোধে এ কার্যক্রম শুরু হওয়ায় স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।
সংশ্লিষ্টরা আশা করছেন, জিও ব্যাগ স্থাপনের মাধ্যমে প্রাথমিকভাবে ভাঙনের তীব্রতা কমানো সম্ভব হবে এবং ভবিষ্যতে আরও স্থায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।
—জা. অর্থনীতি/এনজে