সিলেটের সৌন্দর্য্যের প্রশংসায় মার্কিন রাষ্ট্রদূত
ছবি: জাতীয় অর্থনীতি

সিলেট প্রতিনিধি: বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরীর সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎ করেছেন। সিসিক প্রশাসক রাষ্ট্রদূতকে ফুল দিয়ে স্বাগত জানিয়ে সিসিকের চলমান উন্নয়ন কার্যক্রম, নাগরিকসেবা এবং নগর উন্নয়নের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন।

মঙ্গলবার (৭ জুলাই) সকালে নগর ভবনে সিসিক প্রশাসকের কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে মার্কিন রাষ্ট্রদূত সিলেটের প্রাকৃতিক সৌন্দর্যের ভূয়সী প্রশংসা করেন এবং সিটি কর্পোরেশনের বিভিন্ন জনসেবামূলক কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন। 

সৌজন্য সাক্ষাৎ শেষে রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন এর হাতে সিলেটের ঐতিহ্যবাহী চা-পাতার রেপ্লিকা এবং বিখ্যাত চা উপহার হিসেবে তুলে দেন সিসিক প্রশাসক। এ সময় রাষ্ট্রদূতের জন্য ঐতিহ্যবাহী সাত রঙের চা প্রস্তুত ও পরিবেশন করা হয়। পরে ঐতিহাসিক কিনব্রিজ ও আলী আমজদের ঘড়িঘর প্রাঙ্গণে মিউজিক্যাল পারফর্মেন্সের মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবস উদযাপন করা হয়।

সিলেটের বিভিন্ন শিক্ষাতথ্যের শিক্ষার্থীদের অংশগ্রহণে চমৎকার এই সাংস্কৃতিক পরিবেশনা মার্কিন রাষ্ট্রদূত এবং সিসিক প্রশাসক উপস্থিত থেকে উপভোগ করেন।

—জা. অর্থনীতি/এলএটি