কৃষকদের মাঝে ৭ হাজার গাছের চারা ও ২১ টন জৈব সার বিতরণ
ছবি: জাতীয় অর্থনীতি

ঝিনাইদহ প্রতিনিধি: সরকারের নির্বাচনী অঙ্গীকার ও পরিবেশ সুরক্ষার অংশ হিসেবে ঝিনাইদহে প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের মাঝে বিনামূল্যে ৭ হাজার গাছের চারা ও জৈব সার বিতরণ করা হয়েছে। 

মঙ্গলবার (২৩ জুন) সকালে সদর উপজেলা পরিষদ চত্বরে উপজেলা কৃষি বিভাগের উদ্যোগে এই চারা ও কৃষি উপকরণ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিতরণ অনুষ্ঠানে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তারেক হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা নূর-এ নবী, অতিরিক্ত কৃষি অফিসার মুহাম্মদ জুনাইদ হাবীব, কৃষি সম্প্রসারণ অফিসার মীর রাকিবুল ইসলাম এবং ঝিনাইদহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লিটনসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও সুধীজন উপস্থিত ছিলেন।

উপজেলা কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, সরকারের বিশেষ প্রণোদনা কর্মসূচীর আওতায় সদর উপজেলার বিভিন্ন গ্রামের ১ হাজার ২২০ জন সাধারণ কৃষক এবং ৯০টি সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের মাঝে উন্নত জাতের মোট ৭ হাজার ফলজ, বনজ ও ওষুধি গাছের চারা বিতরণ করা হয়েছে। একই সাথে চারা রোপণ ও সুরক্ষার জন্য কৃষকদের মাঝে ২১ টন জৈব সার এবং প্রয়োজনীয় খুঁটি বিনামূল্যে হস্তান্তর করা হয়।
—জা. অর্থনীতি/এলএটি