আনোয়ার ইব্রাহিমের সঙ্গে তারেক রহমানের বৈঠক শুরু
ছবি সংগৃহীত

জাতীয় অর্থনীতি ডেস্ক: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ড. আনোয়ার ইব্রাহিমের সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের উচ্চ পর্যায়ের সীমিত বৈঠক শুরু হয়েছে।

এদিকে স্থানীয় সময় সকাল সাড়ে ৯টায় এ বৈঠক শুরু হয়। এর আগে সকাল সাড়ে ৮টার দিকে প্রধানমন্ত্রী তারেক রহমান পুত্রাজায়ায় পৌঁছানোর পর তাকে লাল গালিচা সংবর্ধনা ও গার্ড অব অনার প্রদান করা হয়। পরে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আনুষ্ঠানিকভাবে স্বাগত ও অভিবাদন জানান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী।

পরে এখানে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সাথে একান্ত বৈঠক এবং দুই দেশের মধ্যে আনুষ্ঠানিক বৈঠকে অংশ নেন প্রধানমন্ত্রী। সেখানে এক যৌথ সংবাদ সম্মেলনে কথা বলবেন দুই দেশের প্রধানমন্ত্রী।

মালয়েশিয়ার রাজধানী পুত্রাজায়াতে অবস্থিত। রাজধানী কুয়ালালামপুর থেকে প্রায় ২৮ কিলোমিটার দক্ষিণে অবস্থিত এই ভবনটি মালয়, ইসলামিক-মুঘল এবং ইউরোপীয় স্থাপত্যের এক চমৎকার সংমিশ্রণ গঠিত যার কেন্দ্রে রয়েছে আইকনিক সবুজ গম্বুজ। 

প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়ায় প্রথম রাষ্ট্রীয় সফর নিয়ে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। আজ মালয়েশিয়ার স্থানীয় সময় বেলা ১টা ৩০ মিনিটে কুয়ালালামপুরের হোটেল সাংগ্রিলায় এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। 

—জা. অর্থনীতি/এনজে