পবিত্র আশুরা কবে, জানা যাবে আগামীকাল সন্ধ্যায়
ছবি: সংগৃহীত

পবিত্র মহররম মাসের চাঁদ দেখা এবং হিজরি ১৪৪৮ সনের পবিত্র আশুরার তারিখ নির্ধারণের লক্ষ্যে আগামীকাল মঙ্গলবার (১৬ জুন) সন্ধ্যায় বসবে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা।

আগামীকাল সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে এই জরুরি সভা অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)। আজ সোমবার (১৫ জুন) ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র মহররম মাসের চাঁদ দেখা গেলে তা অনতিবিলম্বে ইসলামিক ফাউন্ডেশনকে জানানোর জন্য সর্বসাধারণের প্রতি অনুরোধ করা হয়েছে।

চাঁদ দেখার সংবাদ নিম্নোক্ত টেলিফোন নম্বরে অথবা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক (ডিসি) কিংবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)-কে অবহিত করতে বলা হয়েছে:

যোগাযোগের টেলিফোন নম্বর:

০২-৪১০৫৩২৯৪

০২-২২৬৬৪০৫১০

০২-২২৩৩৮৩৩৯৭

কাল দেশের আকাশে চাঁদ দেখা গেলে আগামীকাল বুধবার (১৭ জুন) থেকে পবিত্র মহররম মাস তথা নতুন হিজরি সন গণনা শুরু হবে। সেই হিসেবে আগামী ২৬ জুন (১০ মহররম) পবিত্র আশুরা পালিত হবে। আর আগামীকাল চাঁদ দেখা না গেলে মহররম মাসের চাঁদ দেখা কমিটি চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দেবে।

ধর্মপ্রাণ মুসলমানদের কাছে আশুরার দিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও মর্যাদাবহ। কারবালার শোকাবহ ঘটনা ছাড়াও ইসলামের ইতিহাসে নানা ঐতিহাসিক ঘটনার সাক্ষী এই ১০ই মহররম।

জা. অর্থনীতি/ উমার