১০ মার্চ

ঘটনাবলি
১৫৮৫-সম্রাট আকবরের ফরমান জারি: আমির ফতেহউল্লাহ সিরাজী উদ্ভাবিত বাংলা ফসলি সন প্রবর্তিত হয় এই সনই বর্তমানে প্রচলিত বাংলা সন
১৬২৪-ইংল্যান্ড ফ্রান্সের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে
১৮০১-প্রথম ব্রিটিশ লোকগণনা শুরু হয়
১৮৭৬-আলেকজান্ডার গ্রাহাম বেল তার নব আবিষ্কৃত টেলিফোনের মাধ্যমে প্রথম বার্তা প্রেরণ করেন
১৯০৭-ভবানীচরণ বন্দ্যোপাধ্যায় সাপ্তাহিক ‘স্বরাজ’ সম্পাদনা শুরু করেন
১৯১৯-মিসর থেকে সাঈদ জগলুল পাশাকে বহিষ্কারের ফলে কায়রোয় জাতীয়তাবাদের দাঙ্গা শুরু
১৯৩৪-ব্রিটিশ রাজ বাংলার কমিউনিস্ট পার্টিকে নিষিদ্ধ ঘোষণা করে
১৯৪২-জাপানিরা রেঙ্গুন (বর্তমান নাম ইয়াঙ্গুন) দখল করে নেয়
১৯৪৫-যুক্তরাষ্ট্রের এয়ারফোর্স জাপানে ফায়ার বোমা নিক্ষেপ করে এতে লক্ষাধিক মানুষের মৃত্যু হয়, যার বেশির ভাগই বেসামরিক
১৯৫৬-পিটার টুইস, প্রথম বৈমানিক যিনি ঘণ্টায় ১ হাজার মাইল বেগে বিমান চালনা করেন
১৯৬৯-মার্টিন লুথার কিংয়ের হত্যাকারী জেমস আর্ল রেকে যুক্তরাষ্ট্রের মেফিস আদালত ৯৯ বছরের সাজা দেন
১৯৭০-ভিয়েতনামের মাইলাই গ্রামে বর্বরোচিত গণহত্যার দায়ে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর ক্যাপটেন আরর্নেস্ট মেডিনা এবং অপর চার সেনাকে অভিযুক্ত করা হয়
১৯৭১-ভারতের ইন্দিরা গান্ধীর নেতৃত্বাধীন ভারতের কংগ্রেস পার্টি সাধারণ নির্বাচনে ব্যাপক বিজয় লাভ করে
১৯৭২-বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় সোয়াজিল্যান্ড
১৯৭৪-বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় সংযুক্ত আরব আমিরাত
১৯৯৩-মিসরে মৌলবাদ দমন অভিযান পুলিশের গুলিতে ২০ মুসলমানের প্রাণহানি
২০০০-দক্ষিণ আমেরিকার আন্দাজ পর্বতমালার পূর্বাঞ্চলীয় এলাকার এক মরুভূমিতে পৃথিবীর বৃহত্তম ডাইনোসোরের কঙ্কাল আবিষ্কার

জন্ম
১৬২৮-মার্সিলো মালপেগেই, ইতালির চিকিৎসক এবং জীববিজ্ঞানী
১৭৭২-ফ্রিড্‌রিশ ফন শ্লেগেল, জার্মান কবি
১৭৮৪-ভারতীয় পণ্ডিত ও কলকাতা হিন্দু সমাজের বিশিষ্ট নেতা স্যার রাজা রাধাকান্ত দেববাহাদুর
১৮১০-স্যামুয়েল ফার্গুসন, আইরিশ কবি
১৮৭৩-ইয়াকপ ওয়াসায়মান, জার্মান ঔপন্যাসিক
১৮৮৮-ব্যারি ফিটজগেরাল্ড, আইরিশ অভিনেতা
১৯১১-ওয়ার্নার অ্যান্ডারসন, মার্কিন অভিনেতা
১৯২৩-ভ্যাল লজ্‌স্‌ডন ফিচ, নোবেল পুরস্কার বিজয়ী মার্কিন পদার্থবিদ ও শিক্ষাবিদ
১৯৩২-আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ভারতীয় মহাকাশ বিজ্ঞানী উড়ুপি রামচন্দ্র রাও
১৯৩৬-সেপ ব্লাটার, ফিফার অষ্টম প্রেসিডেন্ট
১৯৪২-সমরেশ মজুমদার, ভারতের বাঙালি লেখক ও ঔপন্যাসিক
১৯৫০-মাহফুজ উল্লাহ, বাংলাদেশি লেখক, সাংবাদিক, টেলিভিশন ব্যক্তিত্ব ও পরিবেশবিদ
১৯৫৬-রবার্ট লয়েওয়েল্ল্যন, ইংরেজ অভিনেতা ও লেখক
১৯৬৮-ফেলিচে এরিনা, অস্ট্রেলিয়ান লেখক
১৯৭০-ওমর আব্দুল্লাহ, ভারতীয় রাজনীতিবিদ
১৯৭৮-নিল আলেকজান্ডার, স্কটিশ ফুটবলার
১৯৮৪-অলিভিয়া ওয়াইল্ড, মার্কিন অভিনেত্রী ও প্রযোজক

মৃত্যু
১৮১১-হেনরি ক্যাভেল ভিলন, বিজ্ঞানী
১৮৭২-মাৎসিনি, ইতালীয় জাতীয়তাবাদী নেতা
১৮৯৭-ভারতের মহারাষ্ট্রের সমাজ সংস্কারক শিক্ষাব্রতী ও কবি সাবিত্রীবাই ফুলে
১৯৪০-মিখাইল বুলগাকভ, রুশ নাট্যকার ও ঔপন্যাসিক
১৯৬৬-ফ্রাঙ্ক ও’কনার, আইরিশ ছোট গল্পকার
১৯৬৬-ফ্রিৎস জের্নিকে, নোবেল পুরস্কার বিজয়ী ডাচ পদার্থবিদ ও একাডেমিক
১৯৭২-বিদগ্ধ সাহিত্যিক ও ইতিহাসবেত্তা হরিহর শেঠ
১৯৮০-সুবোধ ঘোষ, বাঙালি কথাসাহিত্যিক
১৯৮৩-আতিকুজ্জামান খান, বাংলাদেশি কূটনীতিক, সাংবাদিক এবং ক্রীড়া ভাষ্যকার
১৯৮৮-অ্যান্ডি গিব্ব, ইংরেজি থেকে অস্ট্রেলিয়ান গায়ক
১৯৯৮-লয়েড ব্রিজেস, মার্কিন অভিনেতা
২০০৩-নীলুফার ইয়াসমীন, বিশিষ্ট সংগীতশিল্পী
২০১২-ফ্রাঙ্ক শেরউড রোল্যান্ড, নোবেল পুরস্কার বিজয়ী মার্কিন রসায়নবিদ ও শিক্ষাবিদ
২০১৬-জন গুটফ্রেন্ড, কিং অব ওয়াল স্ট্রিট কিং খ্যাত মার্কিন বিনিয়োগ ব্যাংকার,
২০১৮-জ্যাকুলিন আলিভা, মার্কিন আইনজীবী, নাগরিক অধিকার কর্মী; যিনি ভোটার বৈষম্যের বিরুদ্ধে লড়েছেন
২০২৩- ডেভ নিকোল-ইংরেজ মোটরবাইক রেসার