শনিবার, ০৭ নভেম্বর ২০২৬ ❙ ২৩ কার্তিক ১৪৩৩

সাতক্ষীরায় পটকা মাছ খেয়ে গৃহকর্তার মৃত্যু

সাতক্ষীরার আশাশুনিতে বিষাক্ত টিপা (পটকা) মাছের তরকারি খেয়ে বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে এক গৃহকর্তার মৃত্যু হয়েছে। এ ঘটনায় একই পরিবারের আরও চারজন সদস্য মারাত্মক অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।