সাইবার হামলার শিকার ভারতের প্রধান ব্যাংক ‘স্টেট ব্যাংক অব ইন্ডিয়া’
ভারতের প্রধান ব্যাংক স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার (এসবিআই) গ্রাহকদের গোপন তথ্য নিয়ন্ত্রণে নেওয়ার কথা জানিয়েছে ‘সিরিউসিম’ নামের একটি হ্যাকার গোষ্ঠী। গ্রাহকদের তথ্য ফাঁসের কথা স্বীকারও করেছে ভারতের রাষ্ট্রায়ত্ত এই ব্যাংক।