কলকাতার হোটেলে অগ্নিকাণ্ডে ৫ বাংলাদেশির মৃত্যু: পররাষ্ট্র মন্ত্রণালয়
ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার নিউ মার্কেটের পার্শ্ববর্তী মির্জা গালিব স্ট্রিটের একটি হোটেলে অগ্নিকাণ্ডে পাঁচ বাংলাদেশি নাগরিকের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। নিহতদের মধ্যে একই পরিবারের চারজন রয়েছেন।