বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ ❙ ১৩ কার্তিক ১৪৩৩

গাংনীতে সড়ক দুর্ঘটনায় নারী-শিশুসহ আহত ৭

মেহেরপুরের গাংনীতে একটি ওষুধবাহী কাভার্ডভ্যানের ধাক্কায় ব্যাটারিচালিত পাখিভ্যানের চালক ও নারী-শিশুসহ একই পরিবারের ৭ জন গুরুতর আহত হয়েছেন। গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেন।