বিমানে বিশৃঙ্খলা ও গালিগালাজ, যাত্রীকে টেপ দিয়ে বেঁধে রাখলেন সহযাত্রীরা
মাঝ আকাশে এক যাত্রীর কথিত বেপরোয়া আচরণ ও বিশৃঙ্খলার কারণে যুক্তরাষ্ট্রে আমেরিকান এয়ারলাইনসের একটি বিমানকে গন্তব্যের পরিবর্তে বাল্টিমোরে জরুরি অবতরণ করতে হয়েছে। পরে ওই যাত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
