জাতীয় অর্থনীতি বিনোদন: আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে চিত্রনায়িকা পরীমণির বিতর্কিত আচরণ ও গালিগালাজের ঘটনাকে পুরো শিল্পী জাতির জন্য লজ্জাজনক ও কলঙ্কজনক বলে মন্তব্য করেছেন চলচ্চিত্রের জ্যেষ্ঠ অভিনেত্রী রিনা খান।
সম্প্রতি ব্যবসায়ীর করা মামলায় হাজিরা দিতে গিয়ে এক সাংবাদিকের বিরুদ্ধে ‘ব্যাড টাচ’-এর অভিযোগ তুলে হট্টগোল সৃষ্টি করেন পরীমণি। বিষয়টি নিয়ে দেশজুড়ে আলোচনা ও সমালোচনার ঝড় বইছে।
এরই প্রেক্ষিতে মুখ খুলেছেন ঢাকাই সিনেমার পরিচিত মুখ রিনা খান। তিনি গণমাধ্যমকে জানান, রাগের বশবর্তী হয়ে প্রকাশ্যে এমন অসংযত আচরণ একজন শিল্পীর কাছ থেকে কিছুতেই কাম্য নয়। মিডিয়া মাধ্যমেই শিল্পীরা যেমন পরিচিতি পান, তেমনি তাদের নেতিবাচক কর্মকাণ্ড পুরো অঙ্গনকে প্রশ্নবিদ্ধ করে।

ক্ষোভ থাকলে প্রকাশ্যে গালাগালি না করে আলাদা ডেকে কথা বলার পরামর্শ দিয়ে এই জ্যেষ্ঠ শিল্পী আরও যোগ করেন, হাজারো মানুষের সামনে এ ধরনের রূঢ় আচরণ পুরো শিল্পীসমাজকেই কলঙ্কিত করে।
জা. অর্থনীতি/এআর
