শেখ হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক

জাতীয় অর্থনীতি, ঢাকা: ছাত্র জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরীকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

বুধবার (৪ নভেম্বর) দুপুরে মহাখালীতে অবস্থিত ডিবিসি কার্যালয় থেকে তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ডিবি প্রধান শফিকুল ইসলাম।

তিনি জানান, ইকবাল সোবহান চৌধুরীকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে।

এদিকে এ বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. আকতার হোসেন বলেন, অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে ইকবাল হোসেন চৌধুরীকে ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়েছে। তার সঙ্গে ডিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা কথা বলছেন ও জিজ্ঞাসাবাদ করছেন।

জিজ্ঞাসাবাদ শেষে তার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

—জা.অর্থনীতি/আরএস