২২.২৫ কোটি রুপিতে ৪ বিলাসবহুল ফ্ল্যাট কিনলেন বিশাল

জাতীয় অর্থনীতি বিনোদন: 'অ্যানিমেল' সিনেমার 'পেহেলে ভি মে' কিংবা 'কবির সিং'-এর 'ক্যায়সে হুয়া'র মতো একের পর এক জনপ্রিয় গানের গায়ক ও সুরকার বিশাল মিশ্র মুম্বাইয়ে বিশাল অংকের সম্পত্তি কিনলেন। বাণিজ্যনগরীর আন্ধেরি ওয়েস্টের লোকান্দওয়ালা কমপ্লেক্সে ২২.২৫ কোটি রুপিতে ৪টি ফ্ল্যাট কিনেছেন এই সংগীত তারকা।

বলিউড হাঙ্গামা জানিয়েছে, নথি মোতাবেক মুম্বাইয়ের ওশিওয়ারায় অবস্থিত 'ওবেরয় স্কাই হাইটস কো-অপারেটিভ হাউজিং সোসাইটি'তে গত ২৬ অক্টোবর এই ৪ সেশনের নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন হয়। জোড়া তলাজুড়ে বিস্তৃত ৪,০৫৮.২১ বর্গফুটের নির্মিত এই ৪টি ফ্ল্যাটের সুপার বিল্ট-আপ এলাকা প্রায় ৫,০৭১ বর্গফুট। এর মধ্যে সবচেয়ে বড় অংশটি একটি ডুপ্লেক্স ফ্ল্যাট, যার জন্য তিনি ব্যয় করেছেন ৯.৩০ কোটি রুপি। এছাড়া বাকি তিনটি ফ্ল্যাট যথাক্রমে ৪.৬৭ কোটি, ৪.২৭ কোটি এবং ৪.০২ কোটি রুপিতে কেনা হয়েছে।

বিশাল মিশ্রের এই বিলাসবহুল ক্রয়ের মধ্যে রয়েছে তিনটি নিজস্ব গাড়ি পার্কিং সুবিধা। এই নথিপত্র নিবন্ধনে তাকে প্রায় ১.৩৩ কোটি রুপির স্ট্যাম্প ডিউটি প্রদান করতে হয়েছে।

জা. অর্থনীতি/এআর