মুসলিম বিশ্বকে এক হওয়ার আহ্বান পেজেশকিয়ানের

জাতীয় অর্থনীতি আন্তর্জাতিক: মধ্যপ্রাচ্যকে টুকরো টুকরো করার মার্কিন অপচেষ্টা এবং ইসরাইলি আগ্রাসন রুখে দিতে মুসলিম দেশগুলোকে নিজেদের মধ্যে ঐক্য ও সহযোগিতা আরও বাড়িয়ে তোলার জোরালো আহ্বান জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।

সোমবার (২৬ অক্টোবর) তেহরানে অনুষ্ঠিত এক গুরুত্বপূর্ণ বৈঠকে এই আহ্বান জানান তিনি।

তেহরানে অনুষ্ঠিত এই বৈঠকে উপস্থিত ছিলেন সৌদি আরবের প্রতিরক্ষামন্ত্রী খালিদ বিন সালমান, পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির এবং তুরস্কের গোয়েন্দা প্রধান ইব্রাহিম কালিন। তাদের সঙ্গে বৈঠকে পেজেশকিয়ান বলেন, মুসলিম দেশগুলোর মধ্যে ঐক্য, নিরাপত্তা ও পারস্পরিক উন্নয়ন জোরদার করতে ইরান সবসময় প্রস্তুত রয়েছে।

বৈঠকে গাজা, লেবানন ও খোদ ইরানে ইসরাইলি বর্বরোচিত হামলার তীব্র নিন্দা জানান ইরানি প্রেসিডেন্ট। তিনি বলেন, শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে হলে এই আগ্রাসী মনোভাবের বিরুদ্ধে সবাইকে এক হতে হবে।

ইরান কোনো পরমাণু অস্ত্র বানানোর চেষ্টা করছে না উল্লেখ করে পেজেশকিয়ান জানান, পরমাণু বিস্তার রোধ চুক্তির (এনপিটি) আওতায় শান্তিপূর্ণ উপায়ে পারমাণবিক কার্যক্রম চালিয়ে যাওয়ার অধিকার তাদের রয়েছে। এ সময় যুক্তরাষ্ট্রের কঠোর সমালোচনা করে তিনি বলেন, একদিকে কূটনীতির কথা বলে আবার অন্যদিকে ইরান ও এর পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালানো যুক্তরাষ্ট্রের এক ধরনের সাংঘর্ষিক ও দ্বিমুখী নীতি। -সূত্র: আল-জাজিরা

—জা.অর্থনীতি/আরএস