ছবি: সংগৃহীত
গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈরে ইবনে সিনা ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে এসেছে।
রোববার (১৭ অক্টোবর) বিকেল ৫টা ৪৫ মিনিটে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিটের এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
এর আগে বিকেল ৪টা ৪০ মিনিটের দিকে কালিয়াকৈর উপজেলার সফিপুরে অবস্থিত স্কয়ার ফার্মাসিউটিক্যালসের হারবাল সেকশনে আগুনের সূত্রপাত হয়।
কালিয়াকৈর ফায়ার সার্ভিসের কর্মকর্তা তারিকুল ইসলাম বলেন, এক ঘণ্টা চেষ্টা চালিয়ে বিকেল ৫টা ৪৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছে। আগুন কীভাবে লেগেছে তা এখনো জানা যায়নি৷ তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। আগুন পুরোপুরি নির্বাপণ করতে ফায়ার ফাইটাররা কাজ করছেন।
—জা.অর্থনীতি/এনজে