১ মাস মাঠের বাইরে মিলান অধিনায়ক মার্তিনেজ

স্পোর্টস ডেস্ক: ক্লাব ফুটবলের ব্যস্ত সূচির মাঝেই বড় ধাক্কা খেল ইতালিয়ান জায়ান্ট ইন্টার মিলান। বাঁ পায়ের হ্যামস্ট্রিং ইনজুরির কারণে আগামী অন্তত এক মাস মাঠের বাইরে থাকতে হচ্ছে দলটির আর্জেন্টাইন তারকা স্ট্রাইকার ও অধিনায়ক লাউতারো মার্তিনেজকে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ক্লাবের পক্ষ থেকে করা মেডিকেল পরীক্ষার পর আনুষ্ঠানিকভাবে এই খবর নিশ্চিত করা হয়েছে। ইন্টার মিলানের বিবৃতির তথ্য অনুযায়ী, মার্তিনেজের বাঁ ঊরুর ফ্লেক্সর পেশিতে অ্যাবডাক্টর স্ট্রেন ধরা পড়েছে।

পরিস্থিতি প্রাথমিক অনুমানের চেয়ে কিছুটা জটিল হওয়ায় আগামী দিনগুলোতে তার শারীরিক অবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হবে। এর ফলে আগামী নভেম্বরের আন্তর্জাতিক বিরতির আগে ক্লাবের হয়ে কোনো ম্যাচেই মাঠে নামতে পারবেন না এই ফরোয়ার্ড। চ্যাম্পিয়ন্স লিগ ও সিরিজ মিলিয়ে মোট ৭টি গুরুত্বপূর্ণ ম্যাচ মার্তিনেজকে দর্শক হয়ে কাটাতে হবে। 

এর মধ্যে রয়েছে বোলোনিয়া, শাখতার দোনেৎস্ক, ফিওরেন্তিনা, ভেনেসিয়া, এসি মিলান (মিলান ডার্বি), ফেয়েনুর্দ এবং কোমো ম্যাচ। তবে অতীতে দ্রুত সেরে ওঠার নজির থাকায় আগামী ৩১ অক্টোবরের ডার্বি ম্যাচের আগে ফিট হয়ে ফেরার চেষ্টা করবেন তিনি।

জা. অর্থনীতি/এআর