দীর্ঘ সময় ক্ষমতায় থাকার রেকর্ড জর্জিয়া মেলোনির!
ছবি: জাতীয় অর্থনীতি

জাতীয় অর্থনীতি ডেস্ক: ইতালির রাজনীতিতে এবার নতুন ইতিহাস লিখলেন জর্জিয়া মেলোনি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর দেশটিতে একটানা সবচেয়ে দীর্ঘ সময় ধরে ক্ষমতায় থাকা গণতান্ত্রিক প্রধানমন্ত্রী হয়েছেন তিনি। ২০২২ সালে ক্ষমতায় আসার পর ৪ সেপ্টেম্বর তার সরকারের মেয়াদ দাঁড়িয়েছে ১ হাজার ৪১৪ দিনে। তবে, এই স্থিতিশীলতা কী সত্যিই ইতালিকে শক্তিশালী করেছে, নাকি বড় সংস্কার এখনো অধরা?

ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর দেশটিতে একটানা সবচেয়ে দীর্ঘ সময় ধরে ক্ষমতায় থাকা গণতান্ত্রিক প্রধানমন্ত্রী হিসেবে নতুন রেকর্ড করেছেন। ২০২২ সালের অক্টোবরে নির্বাচনে জয়ী হয়ে ক্ষমতায় আসার পর ৪ সেপ্টেম্বর তার সরকারের মেয়াদ দাঁড়িয়েছে ১ হাজার ৪১৪ দিনে।

এর আগে এই রেকর্ড ছিল সাবেক প্রধানমন্ত্রী সিলভিও বারলুসকোনির। ২০০১ সালের জুন থেকে ২০০৫ সালের এপ্রিল পর্যন্ত টানা প্রায় চার বছর ইতালির প্রধানমন্ত্রী ছিলেন তিনি।

মেলোনি শুধু দীর্ঘতম সময় ক্ষমতায় থাকার রেকর্ডই করেননি, ইতালির ইতিহাসে তিনিই প্রথম নারী প্রধানমন্ত্রী। তার দল 'ব্রাদার্স অব ইতালি' এই রেকর্ড উদযাপন উপলক্ষে দক্ষিণাঞ্চলীয় শহর বারিতে সমাবেশের আয়োজন করে।

সেখানে মেলোনি তার সরকারের সবচেয়ে বড় অর্জন হিসেবে রাজনৈতিক স্থিতিশীলতাকে তুলে ধরেন। তার দাবি, এই স্থিতিশীলতা ইতালির অর্থনীতি ও সরকারি অর্থব্যবস্থার ওপর আর্থিক বাজারের আস্থা বাড়িয়েছে এবং সরকারি বন্ডের ঋণ ব্যয় কমাতে সহায়তা করেছে।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর প্রায় ৮০ বছরে ইতালি দেখেছে ৬৮টি সরকার। সেই তুলনায় মেলোনির সরকার দীর্ঘস্থায়ী হওয়ায় ইউরোপের রাজনৈতিক অস্থিরতার মধ্যেও ইতালিকে তুলনামূলক স্থিতিশীল হিসেবে দেখা হচ্ছে। একই সময়ে ২০২২ সালের অক্টোবরের পর ফ্রান্সে পাঁচজন এবং যুক্তরাজ্যে চারজন প্রধানমন্ত্রী দায়িত্ব নিয়েছেন। তবে, মেলোনির সাফল্য নিয়ে সমালোচনাও রয়েছে। বিরোধী দল ও বিশ্লেষকদের একাংশ বলছে, অর্থনৈতিক আস্থা ফেরানো ছাড়া স্বাস্থ্যসেবা, শিক্ষা ও সরকারি প্রশাসনের মতো গুরুত্বপূর্ণ খাতে কাঙ্ক্ষিত সংস্কার হয়নি। প্রধানমন্ত্রীর ক্ষমতা বাড়ানোর পরিকল্পনাসহ কিছু প্রাতিষ্ঠানিক সংস্কারও আটকে আছে।

সাবেক প্রধানমন্ত্রী জিউসেপ্পে কন্তে মেলোনি সরকারের দীর্ঘমেয়াদকে সাফল্য না বলে ‘নিষ্ক্রিয়তা ও জড়তা’ হিসেবে সমালোচনা করেছেন।

কেন এত দিন ক্ষমতায় জর্জিয়া মেলোনি?

ইতালির রাজনীতিতে এবার নতুন ইতিহাস লিখলেন জর্জিয়া মেলোনি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর দেশটিতে একটানা সবচেয়ে দীর্ঘ সময় ধরে ক্ষমতায় থাকা গণতান্ত্রিক প্রধানমন্ত্রী হয়েছেন তিনি! ২০২২ সালে ক্ষমতায় আসার পর ৪ সেপ্টেম্বর তার সরকারের মেয়াদ দাঁড়িয়েছে ১ হাজার ৪১৪ দিনে। তবে এই স্থিতিশীলতা কি সত্যিই ইতালিকে শক্তিশালী করেছে, নাকি বড় সংস্কার এখনো অধরা?

দীর্ঘ ক্ষমতার রেকর্ড জর্জিয়া মেলোনির?

ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর দেশটির সবচেয়ে দীর্ঘস্থায়ী গণতান্ত্রিক সরকারের রেকর্ড করেছেন! ২০২২ সালের অক্টোবরে ক্ষমতায় আসার পর ৪ সেপ্টেম্বর তার সরকারের মেয়াদ দাঁড়িয়েছে ১ হাজার ৪১৪ দিনে। এর আগের রেকর্ডটি ছিল সিলভিও বারলুসকোনির। মেলোনি ইতালির প্রথম নারী প্রধানমন্ত্রীও! তিনি রাজনৈতিক স্থিতিশীলতা ও অর্থনৈতিক আস্থা ফেরানোকে বড় সাফল্য হিসেবে তুলে ধরলেও বিরোধীদের অভিযোগ, স্বাস্থ্যসেবা, শিক্ষা ও প্রশাসনিক সংস্কারে সরকার প্রত্যাশা পূরণ করতে পারেনি।  

 

—জা. অর্থনীতি/এলএটি