বিনোদন ডেস্ক: এক দশকেরও বেশি সময় পর এবার পূজার মেগা রিলিজে রূপালি পর্দায় ফিরছেন দেব ও শুভশ্রী জুটি। মুক্তির ঠিক আগেই প্রকাশ্যে এল বহুল প্রতীক্ষিত ছবি ‘দেশু সেভেন’-এর দুর্দান্ত ট্রেলার।
দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে টালিউডের অন্যতম জনপ্রিয় জুটি দেব ও শুভশ্রী গাঙ্গুলি আবারও বড় পর্দায় আগুন জ্বালাতে আসছেন। আগামী ১৬ অক্টোবর দুর্গাপূজায় মুক্তি পেতে চলা এই সিনেমার মাধ্যমেই পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করছেন সুপারস্টার দেব।
২ মিনিট ২১ সেকেন্ডের চোখধাঁধানো ট্রেলারে তাঁদের মিষ্টি প্রেমের শুরু থেকে বিচ্ছেদ এবং পরবর্তীতে দেবের পুরোদস্তুর ম্যাসি অ্যাকশন অবতার দর্শকদের মাঝে চরম উত্তেজনার সৃষ্টি করেছে। খলনায়কের ভূমিকায় অনির্বাণ ভট্টাচার্যের রক্তচক্ষু ও ট্রেলারের শেষাংশে শুভশ্রীর আবেগী সংলাপ ছবির গল্পে দারুণ মোড়ের ইঙ্গিত দিচ্ছে।
তবে পূজার এই লড়াইয়ে বেশ কঠিন প্রতিযোগিতার মুখে পড়তে হচ্ছে ছবিটিকে। টালিউডের সৃজিত মুখার্জি ও শিবপ্রসাদ-নন্দিতার মতো নির্মাতাদের ছবির পাশাপাশি বক্স অফিসে রজনীকান্তের ‘জেইলার ২’ এবং রাজকুমার রাওয়ের মতো হেভিওয়েট ছবির সঙ্গেও হাড্ডাহাড্ডি লড়তে হবে দেব-শুভশ্রীর এই প্রত্যাবর্তনকে।
সবমিলিয়ে রোমান্স, অ্যাকশন ও আবেগের দারুণ সংমিশ্রণে জমজমাট এক পূজার উপহারের অপেক্ষায় দেব-শুভশ্রীর দর্শকরা।
জা. অর্থনীতি/এআর