ছবি: জাতীয় অর্থনীতি
হিলি (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের হিলিতে সকাল থেকে থেমে থেমে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। বৃষ্টির সঙ্গে হিমেল বাতাসে জনজীবনে শীতের আমেজ অনুভূত হচ্ছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) ভোর থেকে আকাশ মেঘাচ্ছন্ন থাকায় সূর্যের দেখা মেলেনি। তাপমাত্রা কমে যাওয়ায় বিশেষ করে শিশু ও বয়স্কদের মধ্যে শীতের অনুভূতি বেশি দেখা গেছে। অনেককে গরম কাপড় পরতে দেখা গেছে।
বৃষ্টির কারণে হিলি বাজারসহ বিভিন্ন সড়কে মানুষের উপস্থিতি স্বাভাবিকের তুলনায় কম ছিল। তবে জরুরি কাজে বের হওয়া মানুষজন ছাতা মাথায় চলাচল করেন।
স্থানীয়রা জানান, কয়েক দিন ধরে ভোর ও রাতে হালকা ঠান্ডা অনুভূত হলেও বৃহস্পতিবারের বৃষ্টিতে শীতের আমেজ আরও বেড়েছে।
—জা. অর্থনীতি/এলএটি