অনলাইন ডেস্ক: মাত্র এক সপ্তাহের ব্যবধানে গভীর প্রেম থেকে বিচ্ছেদ! কী ঘটেছিল ইলন মাস্ক ও শিভন জিলিসের সম্পর্কে? বিচ্ছেদের আগে কী বার্তাই বা আদান-প্রদান হয়েছিল তাদের মধ্যে?
শুক্রবার (২ অক্টোবর) এক্সে দেওয়া দীর্ঘ পোস্টে জিলিস জানান, কোনো পূর্বসংকেত ছাড়াই মাত্র এক সপ্তাহের মধ্যে গভীর প্রেম থেকে সম্পর্ক ছিন্ন হয়ে যাওয়াটা তার জন্য কঠিন ছিল!
ইলন মাস্কের সঙ্গে হঠাৎ সম্পর্কচ্ছেদের কথা সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন তার বর্তমান সঙ্গী ও চার সন্তানের মা শিভন জিলিস!
বিচ্ছেদের আগে তাদের মধ্যে আদান-প্রদান হওয়া কয়েকটি খুদে বার্তার স্ক্রিনশটও প্রকাশ করেছেন তিনি। সেখানে দেখা যায়, জিলিস মাস্ককে লিখেছিলেন, ‘প্রাতরাশে তোমার সঙ্গে দেখা হয়ে সত্যিই খুব ভালো লেগেছে। তোমাকে অনেক ভালোবাসি।’ জবাবে গত ২৪ সেপ্টেম্বর মাস্ক লেখেন, ‘তোমাকেও ভালোবাসি।’
মাস্কের সঙ্গে তার সম্পর্কের পাশাপাশি সন্তানদের কথাও পোস্টে তুলে ধরেছেন জিলিস। তাদের ২০২১ সালে জন্ম নেওয়া যমজ সন্তান স্ট্রাইডার ও অ্যাজুর, ২০২৪ সালে জন্ম নেওয়া কন্যা আর্কাডিয়া এবং ২০২৫ সালে জন্ম নেওয়া কনিষ্ঠ পুত্র সেলডনের কথা উল্লেখ করেন তিনি।
জিলিস লেখেন, মাস্কের ব্যস্ত ও বিতর্কিত জীবনের মাঝে তিনি ও তাদের সন্তানরা তার জন্য এক ধরনের মানসিক প্রশান্তির জায়গা ছিলেন। তাদের সেই পারিবারিক পরিসর ছিল আনন্দ ও ভালোবাসায় পূর্ণ।
বিচ্ছেদের কষ্টের কথা জানালেও মাস্কের প্রতি মমতার কথাই বলেছেন জিলিস। তার ভাষায়, অনেক কিছু হারানোর বেদনা থাকলেও তারা চারটি সুন্দর ভালোবাসার আলো অর্থাৎ, চারটি সন্তান জন্ম দিতে পেরেছেন।
এদিকে, গত ২৭ সেপ্টেম্বর জিলিস সংক্ষিপ্ত একটি পোস্টে লেখেন, ‘নতুন দিন, নতুন জীবন।’ পোস্টে মাস্কের সঙ্গে সাম্প্রতিক বার্তার পাশাপাশি হোয়াইট হাউসে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সুবিধার্থে আয়োজিত রাতের খাবারে তাকে আমন্ত্রণ জানানোর প্রসঙ্গও উঠে আসে। এ বিষয়ে মাস্কের প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ করা হলেও তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। শিভন জিলিসের সঙ্গেও যোগাযোগ করা সম্ভব হয়নি।
ইলন মাস্ক-শিভন জিলিসের প্রেমের আকস্মিক ইতি!
ইলন মাস্কের সঙ্গে হঠাৎ সম্পর্কচ্ছেদের কথা জানিয়েছেন তার সঙ্গী শিভন জিলিস। এক্সে দেওয়া পোস্টে তিনি বলেন, কোনো পূর্বসংকেত ছাড়াই এক সপ্তাহের মধ্যে গভীর প্রেম থেকে বিচ্ছেদে যাওয়া কঠিন ছিল! বিচ্ছেদের আগে তাদের বার্তার স্ক্রিনশটও প্রকাশ করেন জিলিস! সেখানে তিনি মাস্ককে ‘অনেক ভালোবাসি’ লিখলে জবাবে মাস্ক লেখেন, ‘তোমাকেও ভালোবাসি।’ বিচ্ছেদের পরও মাস্কের প্রতি গভীর মমতার কথা জানিয়েছেন জিলিস!
—জা. অর্থনীতি/এলএটি