টপ মার্চেন্টদের পুরস্কার হিসেবে ওমরাহ প্যাকেজ দিলো পাঠাও
ছবি সংগৃহীত

কর্পোরেট ডেস্ক: বছরের প্রথম ও দ্বিতীয় কোয়ার্টারে চমৎকার পারফরম্যান্সের জন্য টপ মার্চেন্টদের স্বীকৃতি দিতে পাঠাও কুরিয়ার আয়োজন করে থাকে ‘সেরা মার্চেন্ট সম্মাননা’ অনুষ্ঠান।

পাঠাও হেড কোয়ার্টারে আয়োজিত এই অনুষ্ঠানে ৪টি বিশেষ ক্যাটাগরিতে এই অর্জন সেলিব্রেট করার জন্য একজন মার্চেন্টকে ওমরাহ প্যাকেজ এবং ৩ জন মার্চেন্টকে ঢাকা-কক্সবাজার-ঢাকা কাপল প্যাকেজ উপহার দেওয়া হয়।

এই উদ্যোগের মাধ্যমে পাঠাও কুরিয়ার নিশ্চিত করে, মার্চেন্টদের ব্যবসার গ্রোথ এবং আরও বড় স্বপ্ন পূরণের যাত্রায় তারা সবসময় সাথে আছেন। নির্ভরযোগ্য ডেলিভারি সার্ভিস দেওয়ার পাশাপাশি মার্চেন্টদের সামনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দেওয়ার মাধ্যমে, পাঠাও কুরিয়ার সবসময় তাদের এই
যাত্রায় পার্টনার হিসেবে পাশে থাকতে চায়।

বনশ্রীতে শেলটেক সিরামিক্সের নতুন এক্সপেরিয়েন্স সেন্টার উদ্বোধন

স্টার মার্চেন্ট হিসেবে স্বীকৃতি পেয়ে একটি ওমরাহ প্যাকেজ অর্জন করে নিয়েছেন, ‘ফালাক ফুড’। আশ-শিফা অর্গানিক কেয়ার এবং মিলানা পেয়েছেন টপ মার্চেন্টের স্বীকৃতি, উভয় ব্যবসাপ্রতিষ্ঠানই পেয়েছেন একটি করে ঢাকা-কক্সবাজার-ঢাকা কাপল প্যাকেজ। অন্যদিকে, গুড ওয়ান, টপ ইনস্টাপে
মার্চেন্ট হিসেবে পুরস্কৃত হয়েছে এবং তারাও একটি ঢাকা-কক্সবাজার-ঢাকা কাপল প্যাকেজ পেয়েছে।

পাঠাও কুরিয়ার এর চিফ অপারেটিং অফিসার আহমেদ দেলোয়ার হোসেন মারুফ বলেন, প্রতিটি মার্চেন্টের সাফল্য আমাদের পুরো ইকোসিস্টেমের অগ্রগতির সাথে জড়িত। আজকের এই আয়োজনের মাধ্যমে আমরা তাদের পরিশ্রম ও সফলতাকে সম্মান জানাচ্ছি। পাঠাও কুরিয়ার সবসময় মার্চেন্টদের ব্যবসা আরও এগিয়ে নিতে প্রয়োজনীয় টেকনোলজি, সার্ভিস এবং সাপোর্ট দিয়ে থাকে।

ওয়ালটন প্লাজার টিভি স্ক্রিনে প্রচার হবে মুন অ্যালার্টের নিখোঁজ বার্তা

ফালাক ফুড-এর প্রতিনিধি বলেন, স্টার মার্চেন্ট হিসেবে সম্মাননা পাওয়া এবং সাথে উমরাহ প্যাকেজ জিতে নেয়া আমার জন্য খুবই আনন্দের। ওমরাহ করা আমার অনেকদিনের স্বপ্ন। এই স্বপ্ন পূরণের সুযোগ করে দেওয়ার জন্য পাঠাও কুরিয়ারকে আন্তরিক ধন্যবাদ।

মিলানা-এর প্রতিনিধি বলেন, টপ মার্চেন্ট হিসেবে সম্মাননা পেয়ে আমি অনেক আনন্দিত। এই সম্মাননা আমার পরিশ্রমের জন্য খুবই বড় অনুপ্রেরণা। তার সাথে কক্সবাজার ভ্রমণ প্যাকেজ উপহার পাওয়া আনন্দটাকে আরও বাড়িয়ে দিয়েছে। পাঠাও কুরিয়ার-কে অনেক ধন্যবাদ।

২০১৫ সালে প্রতিষ্ঠিত পাঠাও, বাংলাদেশের বৃহত্তম ডিজিটাল কমার্স প্ল্যাটফর্ম এবং রাইড-শেয়ারিং, ফুড ডেলিভারি ও ই-কমার্স লজিস্টিক্সে বাজারের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান। 

—জা. অর্থনীতি/এনজে