জাতীয় অর্থনীতি অনলাইন: নাসীরুদ্দীন পাটওয়ারী ও হাসনাত আবদুল্লাহ জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক এবং সারজিস আলম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন করা হয়েছে।
দলীয় সূত্রের বরাতে জানা গেছে, পুনর্গঠনের অংশ হিসেবে দলের কয়েকটি গুরুত্বপূর্ণ সাংগঠনিক পদ বিলুপ্ত করে দায়িত্ব পুনর্বণ্টন করা হলো।
পুনর্গঠিত কমিটিতে এনসিপির আহ্বায়ক হিসেবে নাহিদ ইসলাম এবং সদস্যসচিব হিসেবে আখতার হোসেন নিজ নিজ পদে বহাল থাকছেন।
দলীয় নেতাদের ভাষ্য অনুযায়ী, কেন্দ্রীয় সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা, তৃণমূল পর্যায়ে দলের কার্যক্রম সম্প্রসারণ এবং ভবিষ্যৎ রাজনৈতিক কর্মসূচির প্রস্তুতি জোরদার করা এই পুনর্গঠনের লক্ষ্য।
—জা. অর্থনীতি/এএইচএ