১৮ লাখ টাকার বাজেটে সাড়ে ৩ কোটি টাকার কাজ করেছে জাকসু
ছবি: জাতীয় অর্থনীতি

জাবি প্রতিনিধি: ৩৩ বছর পর অনুষ্ঠিত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনের পর বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছ থেকে পাওয়া ১৮ লাখ টাকার বাজেটে বিভিন্ন স্পনসর ও আউটসোর্সিংয়ের মাধ্যমে ৩ কোটি ৫২ লাখ টাকার কাজ করার দাবি করেছে ১০ম জাকসু।

রোববার (২০ সেপ্টেম্বর) ১০ম জাকসুর সামগ্রিক কার্যক্রম নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জাকসুর এজিএস (পুরুষ) ফেরদৌস আল হাসান।

ফেরদৌস আল হাসান বলেন, “৩৩ বছর পর জাকসু নির্বাচন অনুষ্ঠিত হলেও বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের মাত্র ১৮ লাখ টাকা দিয়েছে। এই অল্প টাকায় আমাদের কার্যক্রম চালানো মোটেও সহজ ছিল না।”

তিনি বলেন, “আমরা জাকসু শুরু থেকেই বিভিন্ন স্পনসর ও আউটসোর্সিংয়ের মাধ্যমে ৩ কোটি ৫২ লাখ টাকার কাজ করতে সক্ষম হয়েছি।”

জাকসুর এজিএসের দাবি অনুযায়ী, প্রশাসনের কাছ থেকে পাওয়া বাজেটের তুলনায় বিভিন্ন উৎস থেকে সংগৃহীত অর্থ ও সহযোগিতার মাধ্যমে জাকসু প্রায় ২০ গুণ বেশি আর্থিক মূল্যের কার্যক্রম বাস্তবায়ন করেছে।

—জা. অর্থনীতি/এলএটি