রাজশাহী প্রতিনিধি: জমকালো ও আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে 'রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব'-এর ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী।
এ উপলক্ষে আজ মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে বর্ণাঢ্য র্যালী, আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়। সকাল ৯টা ৩০ মিনিটে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব চত্বর থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি নগরীর বিভিন্ন প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরবর্তীতে বেলা ১১টায় নগরীর পিঁপড়া কনভেনশন সেন্টারের হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের সভাপতি রেজাউল করিমের সভাপতিত্বে আয়োজিত এ আলোচনা সভা সঞ্চালনা করেন শিরাজী ফেরদৌস ইমন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) মিডিয়া মুখপাত্র ও উপ-পুলিশ কমিশনার গাজিউর রহমান, রাজশাহী রেঞ্জ ডিআইজি অফিসের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মাহমুদা শারমীন নেলী এবং রাজশাহী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) সাবিনা ইয়াসমিন।
‘এই দেশকে সামনে এগিয়ে নিতে হলে ফ্যাসিজমের পথ আমাদের বন্ধ করতে হবে’
সভায় প্রধান অতিথির বক্তব্যে রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন বরেন্দ্র প্রেসক্লাবের সাফল্য ও উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।
তিনি বলেন, সাংবাদিকরা সমাজের আয়না ও গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজের অসংগতি তুলে ধরার পাশাপাশি বরেন্দ্র প্রেসক্লাব রাজশাহীর উন্নয়ন ও অগ্রগতিতে ইতিবাচক ভূমিকা পালন করবে—এটাই প্রত্যাশা।
অন্যান্য বক্তারা বলেন, সাংবাদিকতা একটি মহান পেশা। দেশ ও জাতির কল্যাণে সত্যের পক্ষে অবিচল থেকে সাংবাদিকদের দায়িত্ব পালন করতে হবে। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, পেশাদারিত্ব বজায় রাখা এবং রাজশাহীর সার্বিক উন্নয়নে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন তারা।
‘মমেক হাসপাতালে পদদলিত হয়ে ৬ জনের মৃত্যুর খবর সঠিক নয়’
আলোচনা সভা শেষে অতিথিদের সঙ্গে নিয়ে ৫ম প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়। এ সময় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের সভাপতি রেজাউল করিম ও সাধারণ সম্পাদক সামসুল ইসলামকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান বিভিন্ন সাংবাদিক সংগঠন ও রাজনৈতিক ব্যক্তিরা।
—জা.অর্থনীতি/এনজে