কুয়ালালামপুরের সানওয়ে মেডিকেল সেন্টারে বিশেষ সুবিধা পাবেন ইবিএল গ্রাহকরা
ছবি: সংগৃহীত

কর্পোরেট ডেস্ক: মালয়েশিয়ার কুয়ালালামপুরের সানওয়ে মেডিকেল সেন্টারে বিশেষ ছাড়সহ বিভিন্ন স্বাস্থ্যসেবা-সংক্রান্ত সুবিধা পাবেন ইস্টার্ন ব্যাংক পিএলসির (ইবিএল) প্রিমিয়ার গ্রাহকরা।

এ লক্ষ্যে সম্প্রতি ঢাকায় ইস্টার্ন ব্যাংক ও সানওয়ে মেডিকেল সেন্টারের মধ্যে একটি চুক্তি স্বাক্ষর হয়েছে।

চুক্তিতে ইবিএলের উপব্যবস্থাপনা পরিচালক ও রিটেইল অ্যান্ড এসএমই ব্যাংকিং বিভাগের প্রধান এম. খোরশেদ আনোয়ার এবং সানওয়ে মেডিকেল সেন্টারের ইন্টারন্যাশনাল বিজনেস ডেভেলপমেন্ট বিভাগের পরিচালক ভিনসেন্ট গুই নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন।

—জা. অর্থনীতি/এনজে