কোনো শিশু বিদ্যালয়ের বাইরে থাকবে না
ছবি: জাতীয় অর্থনীতি

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: কোনো শিশু বিদ্যালয়ের বাইরে থাকবে না এবং প্রতিটি শিশুকে সঠিক শিক্ষায় শিক্ষিত করার বিষয়টিকে প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

বুধবার (২৬ আগস্ট) চাঁপাইনবাবগঞ্জের শহীদ সাটু হলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ফিডিং কর্মসূচি ও প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন বিষয়ে প্রধান শিক্ষকদের ওরিয়েন্টেশন ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে বিদ্যালয়ের বাইরে থাকা প্রতিটি শিশুকে শিক্ষার আওতায় আনা এবং শিক্ষার গুণগত মান নিশ্চিত করতে কাজ করছে সরকার। প্রশাসনের কর্মকর্তারা নীতিনির্ধারণ করলেও মূল ভূমিকা রাখেন শিক্ষকেরা। শিক্ষার্থীদের শুধু দোষ না দিয়ে নিজেদেরও আত্মসমালোচনা করে তাঁদের প্রতি মনোযোগ ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান তিনি।

জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গীর সভাপতিত্বে সভায় চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. নুরুল ইসলাম বুলবুলসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় জানানো হয়, দেশের ৬২ জেলার ১৫০টি উপজেলায় স্কুল ফিডিং কর্মসূচি চালু করা হয়েছে, যা শিক্ষার্থীদের পুষ্টি ও উপস্থিতি নিশ্চিতে ভূমিকা রাখবে।

—জা. অর্থনীতি/এলএটি