যশোরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আটক
ছবি: সংগৃহীত

যশোর প্রতিনিধি: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যশোর জেলা শাখার সহ-সভাপতি খয়রাত হোসেনকে আটক করেছে যশোর সদর পুলিশ ফাঁড়ির সদস্যরা। 

শনিবার (২২ আগস্ট) রাত ১১টার পর শহরের খালধার রোড এলাকা থেকে তাকে আটক করা হয়। পরে তাকে কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন: কুমিল্লায় ‘বোমা হোসেন’ গ্রেপ্তার, নিজ বাড়ি থেকে ককটেল উদ্ধার

কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) কাজী বাবুল এ তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, খয়রাত হোসেনের বিরুদ্ধে আওয়ামী লীগের হয়ে নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে।

এসব অভিযোগের পরিপ্রেক্ষিতেই তাকে আটক করা হয়। আজ তাকে আদালতে সোপর্দ করা হবে।

—জা.অর্থনীতি/এনজে