আলোচিত সালমান হত্যা মামলায় গ্রেপ্তার ডন!

বিনোদন ডেস্কঃ আলোচিত সালমান শাহ হত্যা মামলার আসামি খলনায়ক মোহাম্মদ আশরাফুল হক ডনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রবিবার (৯ আগস্ট) ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন বিমানবন্দর থানার ওসি কামরুল হাসান তালুকদার। 

ওসি আরও জানিয়েছেন, সালমান শাহ হত্যা মামলার কারণে ডনের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ছিল। ইমিগ্রেশনের স্টপ লিস্টেও তার নাম ছিল। আজ সৌদি আরব যাওয়ার সময় তাকে আটক করা হয়েছে। পরে সিআইডির কর্মকর্তারা এসে তাকে নিয়ে গেছেন। 

ডনকে ইতোমধ্যে আদালতে পাঠিনো হয়েছে বলে জানান, সিআইডির ঢাকা মেট্রো পশ্চিমের বিশেষ পুলিশ সুপার গোলাম বেনজী।
সালমান শাহ হত্যা মামলার ১১ আসামির তালিকায় অভিনেতা ডনের নামও রয়েছে। গতবছর তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করে আদালত।

গোলাম বেনজীর আরও বলেন, ‘সে সময় মামলার তদন্ত কর্মকর্তা বিমানবন্দর কর্তৃপক্ষের কাছে একটি রিকুইজিশন পাঠিয়ে এজাহারে নাম থাকা আসামিদের দেশত্যাগে বাধা দেওয়ার অনুরোধ জানিয়েছিলেন। রবিবার সকাল ৬টার দিকে ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরব যাওয়ার জন্য ওই আসামি বিমানবন্দরে যান। এরপর তাকে গ্রেপ্তার করা হয়েছে।’  

—জা.অর্থনীতি/এসআরএস