হিলি (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের হিলি কিন্ডারগার্টেন বিদ্যালয়ের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা, সনদপত্র ও অর্থ অনুদান প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন।
০২ (আগস্ট) দুপুর ১টায় হাকিমপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জজ বিক্রম চাকমা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, মেধাবী শিক্ষার্থীরাই আগামী দিনের দেশ গড়ার মূল কারিগর ও ভবিষ্যৎ সম্পদ। তাদের পড়ালেখায় আরও অনুপ্রাণিত করতে এ ধরনের উদ্যোগ অনন্য ভূমিকা রাখবে। একই সঙ্গে প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান তারা।
আলোচনা সভা শেষে আনুষ্ঠানিকভাবে সংবর্ধিত কৃতী শিক্ষার্থীদের হাতে সম্মাননা সনদ ও আর্থিক সহায়তার অর্থ তুলে দেওয়া হয়। এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, অভিভাবক, স্থানীয় জনপ্রতিনিধি ও সুধীজন উপস্থিত ছিলেন।
—জা. অর্থনীতি/এলএটি