মিরপুরে দেয়াল ধসে মৃত্যু, যা জানাল সিটি কর্পোরেশন

বিশেষ প্রতিবেদক: মিরপুর কলেজের দেয়াল ধসের হতাহতের ঘটনায় রাজউক, গণপূর্ত ও সিটি কর্পোরেশনের সদস্যদের সমন্বয়ে একটি কমিটি তদন্ত গঠন করা হবে এবং কমিটির তদন্তের প্রতিবেদন প্রেক্ষিতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন ডিএনসিসি প্রশাসক মো. শফিকুল ইসলাম খান।

মিরপুর কলেজের দেয়াল ধসে পড়ল ওএমএসের লাইনে, নিহত ২

মঙ্গলবার (২৮ জুলাই) মিরপুর-২ এর মিরপুর কলেজের দেয়াল ধসে ২ জনের মর্মান্তিক মৃত্যু ও ৭ জন আহত হওয়ার ঘটনায় ঘটনাস্থল পরিদর্শনকালে এই কথা জানান।

এ সময় প্রশাসক জানান, কোন মৃত্যুই কাম্য নয়।  আজকের ঘটনার জন্য আমি অত্যন্ত মর্মাহত।

প্রশাসক জানান, দেয়ালটি ২০১৪ সালে নির্মাণ করা হলেও এখানে প্রয়োজনীয় নির্মাণ সামগ্রী দেওয়া হয়নি। এখানে আরসিসি করা হয়নি শুধুমাত্র ইটের উপর গাঁথুনি দিয়ে দেয়াল করা হয়েছে। এজন্য আজকে এই বড় দুর্ঘটনা ঘটে গেল। 

সাড়ে ৭ বছরে সড়কে ঝরেছে ৭৩৬৪ শিক্ষার্থীর প্রাণ

ভবিষ্যতে যাতে আর কোনো দুর্ঘটনা না ঘটে সেজন্য স্কুল কর্তৃপক্ষের সাথে আলোচনা সাপেক্ষে বাকি দেয়ালগুলো মজবুত করে করা হবে। 

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রশাসক জানান, পণ্য সংগ্রহের সময় যারা আহত হয়েছেন, তাদেরকে আর্থিকভাবে সহায়তার চেষ্টা করা হবে। 

প্রশাসক জানান মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে আহতদের হাসপাতালে বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।

মধ্যরাতে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেছে কাভার্ড ভ্যান

পরিদর্শনকালে স্থানীয় সংসদ সদস্য সানজিদা ইসলাম তুলিসহ সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, মঙ্গলবার মিরপুর-২ অবস্থিত মিরপুর কলেজ এর দেয়াল ধ্বসে ঘটনাস্থলে ২ জনের মৃত্যু এবং সাত জন আহত হন।

—জা.অর্থনীতি/আরএস