ক্রীড়া ডেস্ক: বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনা ও স্পেনের লড়াই দেখতে শেষ মুহূর্তেও টিকিট পাওয়া গেছে, তবে এজন্য গুনতে হয়েছে বড় অঙ্কের অর্থ। ফিফার অফিসিয়াল পুনঃবিক্রয় প্ল্যাটফর্মে ফাইনালের টিকিটের দাম উঠেছে ১০ হাজার থেকে ৬০ হাজার ডলার পর্যন্ত।
শনিবার (১৮ জুলাই) সকালে গোলপোস্টের পেছনের মাঝারি সারির কিছু টিকিট ৬ হাজার ৪১১ ডলারে পাওয়া গেলেও দ্রুত বিক্রি হয়ে যায়। পরে থাকা টিকিটগুলোর সর্বনিম্ন দাম দাঁড়ায় প্রায় ১০ হাজার ডলার। ভালো আসনের জন্য খরচ করতে হয়েছে প্রায় ১৬ হাজার ডলার, আর বিশেষ হসপিটালিটি সিটের দাম উঠেছে ৬০ হাজার ডলার পর্যন্ত।
অন্যান্য পুনঃবিক্রয় প্ল্যাটফর্মেও ফাইনালের টিকিটের দাম ছিল আকাশছোঁয়া। আপার ডেকের টিকিট প্রায় ১০ হাজার ডলার থেকে শুরু হলেও কিছু লোয়ার বোল আসনের দাম পৌঁছেছে ৩৫ হাজার ডলারের কাছাকাছি।
লিওনেল মেসির সম্ভাব্য শেষ বিশ্বকাপ ফাইনাল এবং স্পেনের তরুণ তারকা লামিন ইয়ামালের প্রথম বিশ্বকাপ ফাইনাল-দুই তারকার লড়াই দেখতে এমন উচ্চমূল্যেও আগ্রহ কমেনি সমর্থকদের।
এই ম্যাচে আর্জেন্টিনা নামবে টানা দ্বিতীয় বিশ্বকাপ শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে। অন্যদিকে স্পেন ২০১০ সালের পর দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জয়ের স্বপ্নে মাঠে নামবে। মেসি এরই মধ্যে চলতি আসরে ৮ গোল ও ৪ অ্যাসিস্ট করে গোল্ডেন বল ও গোল্ডেন বুটের দৌড়েও আছেন।
জা.অর্থনীতি/এসআই