নিজস্ব প্রতিবেদক: পিপলস্ ইন্স্যুরেন্স পিএলসির ৪১তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৪ জুন) বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশনের সকল নিয়ম মেনে ডিজিটাল প্ল্যাটফর্মে এ সভায় অনুষ্ঠিত হয়। এতে কোম্পানির চেয়ারম্যান জাফর আহমেদ পাটোয়ারী সভাপতিত্ব করেন।
পরিচালনা পর্ষদের সব কমিটির চেয়ারপার্সন, পরিচালক, সংবিধিবদ্ধ নিরীক্ষকের প্রতিনিধি, স্ক্রুটিনাইজার, ডিএসই, সিএসই ও বিএসইসির অবজারভার এবং ২৫৬ এর অধিক শেয়ারহোল্ডাররা ভার্চুয়ালি সভায় যুক্ত ছিলেন।
সভা সঞ্চালন করেন কোম্পানি সচিব শেখ মো. সরফরাজ হোসেন এফসিএস।
কোম্পানির ভাইস চেয়ারপার্সন মোহাম্মদ আনোয়ারুল হক, পরিচালক আমির হুমায়ুন মাহমুদ চৌধুরী, পরিচালক ও ইনভেস্টমেন্ট কমিটির চেয়ারপার্সন মোহাম্মদ আলী হোসেন, পরিচালক মো. ফরহাদ আহমেদ আকন্দ, পরিচালক সাইফুল আরেফিন খালেদ, পরিচালক কবির আহমেদ, পরিচালক ফারজানা জাহান আহমেদ, পরিচালক মো. মাহবুবুর রহমান পাটোয়ারী, পরিচালক মো. আজিজুল হক, পরিচালক মোহাম্মদ মিজান ভিক্টর মহসিন, পরিচালক নুভেদ মিজান ইকবাল, স্বতন্ত্র পরিচালক ও রিস্ক ম্যানেজম্যান্ট কমিটির চেয়ারপার্সন দিলশাদ আহমেদ, স্বতন্ত্র পরিচালক এবং অডিট কমিটি ও নমিনেশন এন্ড রিমিউনারেশন কমিটির চেয়ারপার্সন মিস রুবাইয়াত আরা এফসিএ, কনসালটেন্ট মোহাম্মদ হোসেন খালেদ, মখ্য নির্বাহী কর্মকর্তা এসএম. আজিজুল হোসেন, কোম্পানির প্রাক্তন চেয়ারম্যানরা এবং উচ্চপদস্থ কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন।
এ সময় শেয়ারহোল্ডাররা ২০২৫ সালের নিরীক্ষিত আর্থিক বিবরণী, পরিচালনা পর্ষদের প্রতিবেদনমসূহ, ২০২৫ সালের জন্য ১০.৫০ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করেন।
সভার শুরুতেই কোম্পানি সচিব সংযুক্ত পরিচালকসহ সকলকে পরিচয় করিয়ে দেন এবং সভায় ভোট প্রদান সংক্রান্ত যাবতীয় নির্দেশনাবলী তুলে ধরেন।
কোম্পানীর ২০২৫ সালের নিরীক্ষিত আর্থিক বিবরণী অনুমোদনের আগে অডিট কমিটির চেয়ারপার্সন শেয়ারহোল্ডারদের উদ্দেশ্যে বলেন, শুরু থেকেই ধারাবাহিকভাবে পিপলস্ ইন্স্যুরেন্স পিএলসি. এর কার্যক্রম অব্যহত রয়েছে। এ বছরে কোনও অতিরিক্ত সাধারণ ক্রিয়াকলাপ ঘটেনি এবং আর্থিক বিবরণীতে এ ধরনের কোন প্রতিফলনও পরিলক্ষিত হয়নি। বাংলাদেশের আ্যকাউন্টিং স্ট্যান্ডার্ড ২৪ এর রিলাটেড পার্টি ডিসক্লোজারের সংশ্লিষ্ট পক্ষের সংজ্ঞা অনুসারে পিপলস্ ইন্স্যুরেন্স তৃতীয় পক্ষের ক্ষেত্রে প্রযোজ্য একই শর্ত অনুযায়ী এবং বাণিজ্যিক হারগুলিতে আর্ম লেনথ্ ভিত্তিতে পরিচালিত সকল পক্ষের সমস্ত লেনদেন পরিচালনা করে আসছে। ত্রৈমাসিক ও সমাপ্ত বছরের ফলাফলের মধ্যে কোন উল্লেখযোগ্য বিচ্যুতি লক্ষ্য করা যায়নি।
—জা.অর্থনীতি/এনজে