রেড ক্রিসেন্টের নতুন চেয়ারম্যান ব্যারিস্টার মো. আবদুস সালাম
ছবি সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মো. আবদুস সালাম।  

শনিবার (২০ জুন) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের বেসরকাবি স্বাস্থ্য ব্যবস্থাপনা-২ শাখার সহকারী সচিব মোহাম্মদ আলমগীর হক স্বাক্ষরিত এক প্রজ্ঞাপন থেকে বিষয়টি জানা যায়।

প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি ও বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির প্রেসিডেন্ট কর্তৃক' বাংলাদেশ সুপ্রীম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মো. আবদুস সালামকে যোগদানের তারিখ থেকে পরবর্তী ৩ বছর মেয়াদে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান হিসেবে নিয়োগ প্রদান করা হলো।

—জা. অর্থনীতি/এনজে