বদনপুর গ্রামে ঈদুল আজহার জামাত। ছবি: জাতীয় অর্থনীতি
পাবনা প্রতিনিধি: মধ্যপ্রাচ্যের দেশগুলোর সাথে মিল রেখে পাবনা সুজানগর উপজেলার দুলাই বদনপুর গ্রামে ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৭ মে) সকাল সাড়ে ৯টায় দুলাই বদনপুর নকিবিয়া দরবার শরীফে ঈদুল আজহার নামাজ আদায় করেন আশপাশের এলাকাসহ বদনপুর গ্রামের ৬০টি পরিবারের মুসল্লিরা।
নামাজে ইমামতি করেন মাওলানা আব্দুল বারি। নামাজ শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং বিশ্ব মানবতার কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
পরে মুসল্লিরা একে অপরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পশু কোরবানি করেন। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকেও শান্তিপূর্ণভাবে ঈদ উদযাপনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়।
—জা. অর্থনীতি/এনজে