এ প্রজন্মের দর্শক-শ্রোতাদের কাছে বিটিএস মানেই যেনো বাড়তি পাওয়া। বিশেষ করে জেনজির কাছে, তাদের সবকিছুই যেনো অনুকরণীয়। এবার তাদের ভক্তদের জন্য সুখবর দিলো কোরিয়ান ব্যান্ডটি। দীর্ঘ বিরতির পর অভিনয়ে ফিরলেন ভক্তদের মাঝে ‘ভি’ নামে পরিচিত বিটিএসের জনপ্রিয় সদস্য কিম তাই-হিউং। তার অভিনীত নতুন শর্টফিল্মের নাম ‘দ্যাট নাইট, আওয়ার ডিক্যাফ’।
দক্ষিণ কোরিয়ার প্রসিদ্ধ কফি ব্র্যান্ড ‘কম্পোজ কফি’র নতুন শর্টফিল্মটির টিজার এরইমধ্যে প্রকাশিত হয়েছে। যেখানে দেখা যায়, একটি নিরিবিলি কফিশপে কফি অর্ডার করেন ‘ভি’। কিছুক্ষণ পর, একটি মেয়েও ঠিক একই অর্ডার দেন। চোখে চোখ না পড়লেও শুরু হয় পুরনো এক অদ্ভুত সংযোগ।
‘ভি’-এর বিপরীতে নারী চরিত্রে কে অভিনয় করছেন তা অনেকটাই রহস্যময় রয়ে গেছে। এতে ভক্তদের মধ্যে তৈরি হয়েছে বাড়তি কৌতূহল। টিজার প্রকাশের পর থেকে ভক্তদের মাঝে উচ্ছ্বাসও বাড়ছে নতুন শটংফিল্মটি কেন্দ্র করে।
এদিকে, দীর্ঘ চার বছর পর আবারও বিশ্বজুড়ে আলোচনায় বিটিএস। কামব্যাক, নতুন গান, সব মিলিয়ে যখন ভক্তদের উচ্ছ্বাস তুঙ্গে, ঠিক তখনই ‘ভি’-এর অভিনীত এ শর্টফিল্ম তৈরি করেছে ভক্তদের মাঝে বাড়তি উন্মাদনা।
প্রায় এক দশক আগে ২০১৬ সালে ‘হরাং’ সিরিজ দিয়ে অভিনয়ে যাত্রা শুরু করেছিলেন কিম। তারপর দীর্ঘ বিরতি। অবশেষে আবারও ছোট পর্দায় ফিরছেন ‘ভি’। এক কাপ কফি, একটি রাতের গল্প, আর কিছু না বলা অনুভূতি নিয়ে শর্টফিল্ম ‘দ্যাট নাইট, আওয়ার ডিক্যাফ’ নিয়ে বিটিএস ভক্তদের কেমন সাড়া পায় তা এখন দেখার বিষয়।
—জা. অর্থনীতি/এনএ
