সারাদেশে ৫৫তম সমবায় দিবস উদযাপন
ছবি: জাতীয় অর্থনীতি

জাতীয় অর্থনীতি ডেস্ক: 'করবো সমবায়, গড়বো দেশ, সবার জন্য বাংলাদেশ' প্রতিপাদ্যে আজ দেশজুড়ে পালিত হচ্ছে ৫৫তম জাতীয় সমবায় দিবস। সমবায়ের মাধ্যমে দেশের আর্থসামাজিক উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য বিমোচন এবং মানুষের জীবনমান উন্নয়নের লক্ষ্যে সচেতনতা বাড়াতে প্রতি বছর এই দিবসটি উদযাপন করা হয়।

রোববার (৮ নভেম্বর) দিবসটি উপলক্ষে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় উৎসবমুখর পরিবেশে নানা কর্মসূচি পালন করা হচ্ছে।

নেত্রকোনা

নেত্রকোনায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলনসহ আলোচনা সভা করা হয়। এছাড়া জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রা বের করা হয়। 

নীলফামারী

নীলফামারীতে দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার পাশাপাশি ১২টি সমবায় সমিতির সদস্যদের প্রত্যেককে এক লাখ টাকা করে ঋণ প্রদান করা হয়। এছাড়া ৩ জন সদস্যের হাতে সম্মাননা স্বরূপ ক্রেস্ট তুলে দেওয়া হয়।

তাড়াইল

কিশোরগঞ্জের তাড়াইলে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।

বাগেরহাট

বাগেরহাটে দিবসটি উপলক্ষে পতাকা উত্তোলন, বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও সমবায় পণ্য মেলার আয়োজন করা হয়।

করিমগঞ্জ 

কিশোরগঞ্জের করিমগঞ্জে ৫৫তম জাতীয় সমবায় দিবস ২০২৬ উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

—জা. অর্থনীতি/এনজে