জাতীয় অর্থনীতি বিনোদন: দীপাবলির বিশেষ দিনে প্রথমবার ছেলে বিহানের মুখ প্রকাশ্যে এনে ভক্তদের চমকে দিলেন বলিউড তারকা দম্পতি ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ।
শনিবার (৭ নভেম্বর) এক বছর পূর্ণ করেছে তাদের একমাত্র সন্তান ভিহান। ছেলের প্রথম জন্মদিনের ঠিক একদিন পরেই দীপাবলির আলোয় সামাজিক মাধ্যমে যৌথ পোস্ট দিয়ে ছেলের ছবি শেয়ার করেন এই তারকা দম্পতি। পোস্টে তারা লেখেন, “আমাদের জীবনের সবচেয়ে উজ্জ্বল দীপাবলি... সবাইকে ভালোবাসা ও আলোর শুভেচ্ছা।”
ছবিতে দেখা যায়, পুরো কৌশল পরিবার চমৎকার মানানসই পোশাকে সেজেছে। হলুদ সালোয়ার স্যুটে ক্যাটরিনাকে দারুণ লাগছিল, অন্যদিকে বেজ রঙের কুর্তায় নজর কেড়েছেন ভিকি। বাবা-মায়ের সঙ্গে মিল রেখে ছোট বিহানের পরনে ছিল বেজ রঙের কুর্তার ওপর আকর্ষণীয় হলুদ কোট।
এদিকে এই জুটির পোস্টের কমেন্ট বক্সেই শুভেচ্ছা জানিয়েছেন অনন্যা পান্ডে, সোনম কাপুর ও কিয়ারার মতো তারকারা। পিতৃত্বের অনুভূতি প্রকাশ করে ভিকি বলেন, বাবা হওয়ার পর জীবনের এই ছোট মুহূর্তগুলো তাকে আরও সংবেদনশীল করে তুলেছে।
জা. অর্থনীতি/এআর
