জাতীয় অর্থনীতি স্পোর্টস: মিসর জাতীয় ফুটবল দলের প্রধান কোচের পদ থেকে হোসাম হাসানকে অপসারণের রেশ কাটতে না কাটতেই নতুন কোচের নাম ঘোষণা করল দেশটির ফুটবল অ্যাসোসিয়েশন (ইএফএ)। ফারাওদের নতুন কোচ হিসেবে দায়িত্ব নিয়েছেন আলি মাহের।
সাম্প্রতিক ঘটনাবলি ও সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে চুক্তি অনুযায়ী বিদায়ী কোচ হোসাম হাসান এবং তার কোচিং ও প্রশাসনিক স্টাফদের ধন্যবাদ জানিয়ে অব্যাহতি দেয় ইএফএ বোর্ড। জাতীয় দলের স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে আসন্ন আন্তর্জাতিক ম্যাচগুলোর আগে দলে স্থিতিশীলতা বজায় রাখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়।
দায়িত্ব নেওয়ার পর মিসরের নতুন কোচ আলি মাহেরকে তার প্রস্তাবিত নতুন কোচিং স্টাফদের তালিকা জমা দেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে। তার হাত ধরেই দল সাফল্যের ধারায় ফিরবে বলে আশা প্রকাশ করেছে ফেডারেশন।
দায়িত্ব নিয়েই বড় চ্যালেঞ্জের মুখে পড়তে যাচ্ছেন আলি মাহের। আগামী ১৩ ও ১৭ নভেম্বর ২০২৭ আফ্রিকা কাপ অব নেশনসের বাছাই পর্বে মালাউইয়ের মুখোমুখি হবে মিসর।
জা. অর্থনীতি/এআর
